রাজশাহীতে করোনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার
খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল -ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ মে ২০২০ | ১২:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাজশাহীতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত পুলিশের এসআই এর নাম মোশারফ হোসেন (৫৬)।
তিনি রাজশাহীর আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) কর্মরত ছিলেন। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, অনেকটা সুস্থ ছিলেন তিনি। শুক্রবার অবস্থা একটু বেশি খারাপ হলে প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রামেক হাসপাতাল থেকে তাকে আবারো রাজশাহী মিশন হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টায় তিনি মিশন হাসপাতালে ভর্তি হন। এরপর রাত ১১টার দিকে তিনি মারা যান।
১৭ মে তিনি নওগাঁ থেকে রাজশাহীর চন্ডিপুর ভাড়া বাসায় অবস্থান করছিলেন।