ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে অর্ধলাখ পরিবার পেল খাদ্যসামগ্রী

ঈশ্বরগঞ্জে অর্ধলাখ পরিবার পেল খাদ্যসামগ্রী
×

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০ | ১৩:০৩ | আপডেট: ২২ মে ২০২০ | ১৩:০৭

ঈশ্বরগঞ্জে করোনা দুর্যোগে অসহায় পারিবারের সরকারি, ব্যক্তি ও প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক, মসজিদ ভিত্তিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে রেকর্ড সংখ্যক প্রায় অর্ধলাখ পরিবারে সহায়তা পৌঁছানো হয়েছে। 

করোনার প্রাদুর্ভাবে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্ম আয়ের মানুষ বাড়িতে অবস্থান করার প্রেক্ষিতে মানবেতর জীবন যাপন করেন। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি পর্যায়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রতিটি এলাকায় মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছানো শুরু করেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত, প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, মসজিদ ভিত্তিক, ব্যবসায়ী সংগঠনগুলোকে অসহায় হওয়া মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করা হয়। চাল, ডাল ও অন্যান্য সামগ্রীর পাশাপাশি আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাছ-মুরগীও বিতরণ করা হয়। 

২০১১ সালের আদম শুমারির পরিসংখ্যান অনুযায়ী উপজেলায় মোট পরিবার রয়েছে ৮১ হাজার ৭০টি। এরমধ্যে ৫০ হাজার পরিবার পেয়েছে সহায়তা। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৬ হাজার ৮৩৪ জন ব্যক্তিকে ২৫০০ টাকা করে প্রদান করা হয়েছে। সরকারি পর্যায়ের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌরসভার বর্তমান ও সাবেক মেয়র, আওয়ামী লীগ, যুবলীগ, এনজিও সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানুষের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে। 

ইউএনও মো. জাকির হোসেন বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সংগঠনগুলোকে মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করা হয়। তারই ফলশ্রুতিতে উপজেলার প্রায় ৫০ হাজার পরিবার ইতোমধ্যে খাদ্যসহায়তা পেয়েছে।

আরও পড়ুন

×