ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাদারীপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ২১

মাদারীপুরে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ২১
×

ছবি: ফাইল

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ২৪ মে ২০২০ | ০৭:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাদারীপুরে সদর হাসপাতালের নার্সসহ একদিনে নতুন করে সর্বোচ্চ ২১ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬, রাজৈরের ৭, কালকিনির ৭ এবং শিবচরের আছেন একজন। এ নিয়ে মাদারীপুরে করোনা শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮৫ জনে।

নতুন শনাক্তদের বাড়িতে ও হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালের একজন নার্স রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন একজন। এছাড়া আক্রান্ত ৮৫ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৫ ও চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। মারা গেছেন ২ জন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৬ জনের রিপোর্ট এসেছে। জেলায় এ পর্যন্ত মোট এক হাজার ৭২৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে এক হাজার ৬৩১ জনের রিপোর্ট পাওয়া গেছে।

আরও পড়ুন

×