ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০১:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। 

রোববার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ জেলার বাগবাটি এলাকার হরিণা গ্রামে। তিনি শনিবার ভোর ৪টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ওই ব্যক্তির হৃদরোগ ছিল। সম্প্রতি তিনি জ্বর ও কাশিতে আক্রান্ত হন। এরপর তাকে শনিবার ভোর ৪টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৩টার দিকে তিনি মারা যান। 

ডা. শফিক আমিন কাজল জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ফলাফল পাওয়া যায়নি। 


আরও পড়ুন

×