ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মহিষকে বাঁচাতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

মহিষকে বাঁচাতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০২:০০ | আপডেট: ২৫ মে ২০২০ | ০২:০৫

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হেদায়েতুল্লাহ (২০) নামের এক যুবক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেল চালানের সময় সামনে এসে পড়া একটি মহিষকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে তার। হেদায়েতুল্লাহর সঙ্গে থাকা আরোহী ফরিদ মিয়াকে (১৯) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার বাজিতপুরের দিঘীরপাড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে মোটর সাইকেলের সামনে পড়ে একটি মহিষ। মহিষটিকে বাঁচাতে গিয়েই বাধে বিপত্তি। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়। সড়কে ছিটকে পড়ে দুই বন্ধুর একজন ঘটনাস্থলেই  নিহত হন। বাজিতপুর-অষ্টগ্রাম সড়কের হুমায়ূনপুর কবরস্থানের কাছে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত হেদায়েতুল্লাহ মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এছাড়া আহত ফরিদ মিয়া একই গ্রামের সুন্দর আলীর ছেলে। মর্মান্তিক এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চোধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×