ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তিতাসে আওয়ামী লীগের নেতাকে জবাই

তিতাসে আওয়ামী লীগের নেতাকে জবাই
×

নবীর হোসেন নবী

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৪:২৮ | আপডেট: ২৫ মে ২০২০ | ০৪:৫৬

কুমিল্লার তিতাস উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি নবীর হোসেন নবীকে (৫৫) এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা (জবাই) করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাতাকান্দি-মোহনপুর সড়কের কৈয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত নবীর হোসেন উপজেলার ২ নং জগতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের ছেলে রাসেল জানায়, রোববার ইফতারের পর স্থানীয় ভূইয়ার বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন তার বাবা। পথেই এ ঘটনা ঘটে। রাসেলের সন্দেহ, ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া তার চাচাতো ভাই আউয়াল জামিনে মুক্তি পেয়ে সহযোগিদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

গ্রামের বাসিন্দা মো. মহসিনেরও সন্দেহ আউয়ালকে নিয়ে। তিনি জানান, আমি মসজিদে এতেকাফে ছিলাম। আউয়াল আমাকেও ডাকাডাকি করে। নবীনের সঙ্গে মেরে ফেলার হুমকি দেয়। এখনও আউয়ালের দুই ভাই সৌদি আরব থেকে ফোন করে হুমকি দিয়ে যাচ্ছে।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, নবীর হোসেনকে হত্যার ঘটনায় সন্দেহভাজনদের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। মাঠে একাধিক টিম কাজ করছে।

আরও পড়ুন

×