সিলেটে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ মে ২০২০ | ০৬:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ওই ব্যক্তি নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা।
রোববার সকালে জ্বর ও কাশি নিয়ে তিনি শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক ডা. চয়ন রায় জানান, মারা যাওয়া ব্যক্তির ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল।
এদিকে মৃত্যুর পর বৃদ্ধের শরীরের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে জানিয়ে ডা. চয়ন রায় বলেন, এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন করতে বলা হয়েছে।