ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

উপকূলে ভেসে এলো মৃত ডলফিন

উপকূলে ভেসে এলো মৃত ডলফিন
×

মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করেন স্থানীয়রা। ছবি: সমকাল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২০ | ০৭:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সীতাকুণ্ডে সাগর উপকূলে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বঙ্গোপসাগরে থেকে ভেসে আসা এ মৃত ডলফিনটি উদ্ধার করেন স্থানীয়রা।

তারা জানান, সাগরে জোয়ারের পানিতে ভেসে এসেছে ডলফিনটি। দেখে মনে হচ্ছে মাছ ধরার জালে আটকে গিয়ে এটির মৃত্যু হয়েছে। ডলফিনটির আনুমানিক ওজন ৫০ থেকে ৬০ কেজি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, নদী ও জলজ প্রাণী রক্ষায় কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এর আগেও অনেকবার জোয়ারের সঙ্গে মৃত ডলফিন ভেসে এসেছে। এসব ডলফিন অন্য কোনো এলাকা থেকে বঙ্গোপসাগরের উপকূলে ভেসে আসছে।


আরও পড়ুন

×