ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দুর্যোগ কাটলেও মানুষের পাশে থাকার দায়িত্ব শেষ হয় না: সাঈদ আল নোমান

দুর্যোগ কাটলেও মানুষের পাশে থাকার দায়িত্ব শেষ হয় না: সাঈদ আল নোমান
×

শুক্রবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২১:৫০

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দুর্যোগ সাময়িক হলেও এর প্রভাব অনেক মানুষের জীবনে দীর্ঘস্থায়ী হয়। তাই দুর্যোগ কেটে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার দায়িত্ব শেষ হয় না।

শুক্রবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হাউসিং সোসাইটি, গুলবাগ আবাসিক এলাকা ও পাহাড়তলী গ্রীণভিউ আবাসিক এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে খাবার ও ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

সাঈদ আল নোমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্যোগকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়া, প্রয়োজনীয় খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি বলেন, শুধু দুর্যোগ চলাকালে নয়, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। যেসব পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য সাঈদ আল নোমান স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের সমন্বিতভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দুর্যোগের ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।

পরে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন

×