ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ত্রিশালে ছেলের হাতে বাবা খুন

ত্রিশালে ছেলের হাতে বাবা খুন
×

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০১:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের আইয়ুব আলী তার চার ছেলের মধ্যে বড় ছেলেকে বেশি পরিমাণ জমি লিখে দেন। সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ছেলে এনামুল তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন রায় জানান, ময়নাতদন্তের জন্য  মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×