ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০২:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সিনহা নামের সাত বছরের এক শিশু মারা গেছে।

উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর দিঘাপাড়া গ্রামে শিশুটি মারা যায়।

নিহত সিনহা নাটোর সদর উপজেলার পাইকোরদৌল জাঠিয়ান গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

জানা যায়, বুধবার বিকেল থেকে সিনহা নিখোঁজ ছিল। খোঁজাখুজির পর   বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভেসে ওঠে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  


আরও পড়ুন

×