ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বরিশালে করোনা ইউনিটে পুলিশ সদস্যের মৃত্যু

বরিশালে করোনা  ইউনিটে পুলিশ সদস্যের মৃত্যু
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০২:৪৩ | আপডেট: ২৮ মে ২০২০ | ০২:৪৯

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এর তিন ঘন্টা আগে রাত ৯টায় তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল।

মৃত সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার শাখায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সোহেল মাহমুদ বুধবার রাত ৯টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। রাত ১১টার পর থেকে আকস্মিকভাবে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।

ডা. বাকির হোসেন বলেন, সোহেল মাহমুদ করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও সোহেল মাহমুদ নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ করেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হন। বুধবার তার শারীরিক অবস্থা খারাপ হলে রাতে তাকে মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাতে তিনি মারা যান।

আরও পড়ুন

×