ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

রোববার থেকে চলবে স্বল্প সংখ্যক আন্তঃনগর ট্রেন

রোববার থেকে চলবে স্বল্প সংখ্যক আন্তঃনগর ট্রেন
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০২:৫৪ | আপডেট: ২৮ মে ২০২০ | ০২:৫৭

আগামী রোববার থেকে স্বল্প সংখ‌্যক আন্তঃনগর ট্রেন চলবে। ত‌বে এখনই চালু হচ্ছে না মেইল ও লোকাল ট্রেন। রেলও‌য়ের মহাপ‌রিচালক মো. শামসুজ্জামান সমকালকে এ কথা জা‌নিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী যান চলাচল। সাত দফা বা‌ড়ানো সাধারণ ছু‌টি শেষ হবে আগামী ৩০ মে। এর পর‌দিন থেকে সী‌মিত আকারে গণপ‌রিবহন, ট্রেন চলতে পারবে বলে প্রজ্ঞাপন জা‌রি ক‌রে‌ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সী‌মিত আকারে ট্রেন চলাচ‌লের ব‌্যাখ‌্যায় রেলের মহাপ‌রিচালক জা‌নিয়েছেন, এখন সব ট্রেন চালু হবে না। স্বল্প সংখ‌্যক আন্তঃনগর ট্রেন চলবে। কোন কোন ট্রেন চলবে তা শুক্রবারের বৈঠকে ‌ঠিক করা হবে।

স্বাস্থ‌্যবি‌ধি মেনে ট্রেন চলাচলের ব‌্যাখ‌্যায় শামসুজ্জামান বলেছেন, সামা‌জিক দূরত্ব বজায় রাখতে আসন সংখ‌্যার চেয়ে কম যাত্রী বহন করা হবে। নিরাপদ দূরত্ব রক্ষা করে যতজন যাত্রী নেওয়া সম্ভব ততজনকে নেওয়া হবে। দাঁ‌ড়িয়ে যাত্রী তোলা হবে না। টি‌কিট কীভাবে বি‌ক্রি হবে তা শুক্রবারের বৈঠকে চূড়ান্ত হবে।

আরও পড়ুন

×