ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে আরও ১৭ জনের করোনা শনাক্ত

সোনারগাঁয়ে আরও ১৭ জনের করোনা শনাক্ত
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৩:৩৮ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৩:৪৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নতুন করে ১৭জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৯ জন পুরুষ, ৭ জন নারী ও ৬ বছরের একটি শিশু রয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত ২৪ ঘন্টায় ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে ১৭জনের ফল করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সোনারগাঁ পৌরসভার উদ্ভবগঞ্জ গ্রামে দুই জন নারী, একজন পুরুষ, দৈলেরবাগ গ্রামে দুই জন পুরুষ, বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামে একজন পুরুষ, হাড়িয়া বৈদ্যেপাড়া দুইজন নারী, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস গ্রামে একজন নারী, বাড়ি মজলিস গ্রামে দুইজন পুরুষ ও একজন নারী, কাবিলগঞ্জ গ্রামে ৬ বছর বয়সী এক মেয়ে শিশু,পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে একজন পুরুষ, সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামে একজন নারী, কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাড়ি পাড়া গ্রামে একজন পুরুষ, সোনাপুর গ্রামে একজন পুরুষ রয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ৮৭৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৯০ জনের করোনা শনাক্ত হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, সোনারগাঁয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮২ জন।  এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, ঈদের আগে মার্কেটগুলোতে অবাধে চলাফেরা করার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন

×