করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেলেন হোমনা যুব উন্নয়ন কর্মকর্তা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৪:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুমিল্লার হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা।
নাজমুন নাহার স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি স্বপরিবারে ঢাকায় থাকতেন, তার স্বামী বসুন্ধরা গ্রুপে কর্মরত।
জানা গেছে, নাজমুন নাহার ২০১০ সালের ফ্রেরুয়ারি থেকে হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। তিনি নিয়মিত ঢাকা থেকে এসে হোমনায় অফিস করতেন। তার পরিবারের সকলের করোনা পজেটিভ।