ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

টঙ্গীতে করোনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গীতে করোনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
×

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৪:৫৩ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৬:২৭

টঙ্গীতে করোনায় আক্রান্ত হয়ে সুমাইয়া (২৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে তার মৃত্যু হয়। এ নিয়ে টঙ্গীতে করোনায় দুইজনের মৃত্যু হলো।

নিহত সুমাইয়া মুন্সিগঞ্জ জেলার লৌহঝং থানার বুড়িগার সামসুল হকের মেয়ে। তিনি টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় সিকদার ভিলায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

নিহত শিক্ষার্থীর পিতা সামসুল হক জানান, সুমাইয়ার আগে থেকে ঠান্ডাজনিত সমস্যা ছিল। কলেজ থেকে এসে রাতে প্রায় প্রতিদিন গোসল করতো। এ কারণে তার সবসময় ঠান্ডা লেগে থাকতো। ঈদের কয়েক দিন আগে অসুস্থ হলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ালে সুস্থ হয়ে য়ায়। ঈদের দিন ভেরে আবার অসুস্থ হয়ে গেলে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে তিনটায় তার মৃত্যু হয়।

সিটি এস. বি’র টঙ্গী জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মাজহারুল হক বলেন, টঙ্গীতে এ নিয়ে করোনায় দু’জন মারা গেলেন।

আরও পড়ুন

×