ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০ | ০১:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মানিকগঞ্জের ঘিওরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন-বরটিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের ছলিম মিয়ার ছেলে ওয়াসিম হোসেন (২০), সাজাহান মিয়ার ছেলে রাবিক হোসেন (২০) ও আব্দুল কুদ্দুসের ছেলে রেদোয়ান (২০)। 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামীর বাড়ি বরটিয়া ইউনিয়নে। ঈদের আগের দিন তিনি পাশের কর্জনা গ্রামে বাবার বাড়িতে আসেন। গত ২৭ মে বাবার বাড়ি থেকে ওই নারী মোবাইল রিচার্জ করতে পাশের বরটিয়া বাজারে যান। সেখানে তার চাচাতো দেবর ওয়াসিম ওই নারীকে কথা বলার জন্য বাজারের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে ওয়াসিম ও তার ৭/৮ জন সহযোগী ওই নারীকে ধর্ষণ করে। 

তিনি আরো জানান, রোববার রাতে গৃহবধূর মা বাদী হয়ে ওয়াসিমসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন। রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার সকালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×