ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের করোনা শনাক্ত
×

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০ | ২১:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় দু’জন স্বাস্থ্যকর্মীসহ আরো ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২২ জনে। 

সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এসব তথ্য জানান।

তিনি বলেন, দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও সদরে ৭ জন,  বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ জন ও হরিপুর উপজেলায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১২২ জন। এদের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৬৫৮ জনের। মারা গেছেন ১ জন।

আরও পড়ুন

×