ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

আন্তর্জাতিক

গোসসা করেছে ইসরায়েল!

গোসসা করেছে ইসরায়েল!
×

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

আকবর হোসেন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১৬:২২

ছোটকালে খেলার সময় দেখতাম, বুদ্ধিমান ছেলেটি খেলতে কম পারলেও দুষ্টু বুদ্ধির জোরে সব চেয়ে বেশি লাভ করে নিত। সেভাবে খেলায় বেশি পারা ছেলেটিকে ইচ্ছেমতো ব্যবহার করত। কথার কৌশলে ভালো খেলা পারা ছেলেটি বুঝতেই পারত না, কী করে তাকে ঠকিয়ে মুনাফা লুফে নিচ্ছে দুষ্টু বুদ্ধির ছেলেটা। মাঝেমধ্যে সামান্য লাভ দেখিয়ে বড় সুবিধা নিয়ে নিত! একটা পর্যায়ে গিয়ে বেশি পারা ছেলেটা বুঝে গেলে, তাকে ব্যবহার করতে না পারলে গোসসা বা রাগ করত দুষ্টু ছেলেটি।

ভারত বাংলাদেশের প্রতিবেশী। বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। পাকিস্তান ভারতের একটি শক্তিশালী প্রতিবেশী, যাদের থেকে ভারত জোর করে বা কলাকৌশলেও কোনো সুতো আদায় করতে পারে না। পাকিস্তানরে সখ্যতা রয়েছে ভারতের আরেক শক্তিশালী প্রতিবেশি চীনের সঙ্গে। চীন মহাপ্রাচীর নির্মাণ করেছে অনেক আগেই। 

দুষ্টু গোয়েন্দা সংস্থার প্রসঙ্গ আনা দরকার। তা হলো মোসাদ। মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা। ১৯৪৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত এই সংস্থাটির মূল কাজ হলো ইসরায়েলের বাইরে তথ্য সংগ্রহ, গোপন অভিযান পরিচালনা। হিব্রু ভাষায় মোসাদ শব্দের অর্থ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গোয়েন্দাগিরি, গোপন সামরিক বা আধাসামরিক অভিযান ও মনস্তাত্ত্বিক যুদ্ধ তাদের মূল দায়িত্ব। বিশ্বের অন্যতম দুর্ধর্ষ ও কার্যকর গোয়েন্দা সংস্থা হিসেবে এটি ব্যাপকভাবে পরিচিত। 

ইসরায়েল প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইরান যুদ্ধের কথা বলি। ইসরায়েল ইরানে হামলা শুরু করলে, তাদের সাথে জড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। আমেরিকার জনগণের টাকায় সুবিধা নিচ্ছে দুষ্টু মাথার খেলোয়াড় ইসরায়েল। সুবিধার বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘুম ভাঙ্গিয়ে দিল পাকিস্তান! শান্তি চুক্তিতে আবদ্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্র-ইরান। বলে দিল নিজের বোঝা নিজে টানো সুবিধাবাদী ইসরায়েল। তোমার বোঝা আমেরিকার জনগণ টানবে না। এদিকে পাকিস্তান উপমহাদেশের মধ্যে সামরিক দিক দিয়ে একটি শক্তিশালী দেশ। যার সঙ্গে ভারত পেরে উঠছে না। অন্যদিকে বাংলাদেশও ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়। ভারতের বাঁধ নিয়েও কথা বলছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর করেছেন। সেখানে ব্যবসা করতেও আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের মানুষ। 

সবমিলিয়ে এক গোলকধাঁধাঁর বিশ্ব। তবে এখন কেউ কাউকে সহজে ভুলিয়ে ব্যবহার করতে পারবে না। সবাই মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়। দুষ্টু বুদ্ধিতেও পরাস্ত করা কঠিন।

আকবর হোসেন: সংবাদকর্মী 
 

আরও পড়ুন

×