ডোমারে স্বামী-স্ত্রীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০ | ২২:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নীলফামারী জেলার ডোমারে নতুন করে স্বামী-স্ত্রীসহ আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম এ তথ্য জানান।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। এর মধ্যে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার সুস্থা হয়ে কাজে ফিরেছেন।
নতুন ৪ জনের মধ্যে উপজেলার সোনারায় ইউনিয়নের ২নং ওয়ার্ড খাটুরিয়া গ্রামের স্বামী-স্ত্রীসহ ৩ জন এবং ডোমার সদ ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ১ জন। তারা সবাই ঢাকা থেকে এসেছেন।