নওগাঁয় করোনায় কাপড় ব্যবসায়ীর মৃত্যূ
নুরুল ইসলাম নুরু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২০ | ২২:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম নুরু (৫৮) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলায় শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।
নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নুরুল তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয় তলায় তিনি বাস করতেন।
নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এরপর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টাইনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।
এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূর পর তার করোনা পজিটিভ আসে।
সোমবার পর্যন্ত নওগাঁয় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।