ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

টাচ মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে আত্মহত্যা নারীর

টাচ মোবাইল কিনে না দেওয়ায় বিষপানে আত্মহত্যা নারীর
×

ফাইল ছবি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০ | ২২:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

টাচ স্ক্রিন মোবাইল ফোন কিনে না দেওয়ায় নেত্রকোনার কলমাকান্দায় স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক নারী। 

সোমবার সন্ধ্যায় উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মঘাতী খালেদা আক্তার (২২) বাউসাম গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। তার এক বছরের একটি ছেলে আছে। 

বাড়ির বাসিন্দারা জানান, স্মার্ট মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় স্বামী রাসেল মিয়ার সঙ্গে সোমবার বিকেলে ঝগড়া হয় স্ত্রী খালেদার। ঝগড়ার একপর্যায়ে সন্ধ্যায় বিষপান করেন খালেদা। পরে পরিবারের লোকজন টের পেয়ে খালেদাকে দ্রুত কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা।

খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ রাত সাড়ে ৮টায় হাসপাতাল থেকে খালেদার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, সোমবার রাতেই কলমাকান্দা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুরহস্য জানা যাবে। 


আরও পড়ুন

×