ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব স্থগিত

বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব স্থগিত
×

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০ | ২৩:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩০ তম তিরোধান উৎসব স্থগিত করেছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন। 

তিনি জানান, বুধবার বারদীতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩০ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে হাজার হাজার লোক সমাগম ঠেকাতে আশ্রম কমিটির সঙ্গে আলোচনা করে এবারের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়। 

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব স্থগিত করে সোনারগাঁয়ে মাইকিং করা হচ্ছে। যাতে সনাতন ধর্মাবলম্বীরা বুধবার উৎসবে যোগ দিতে না আসে। একইসঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও উৎসব স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সনাতন ধর্মাবলম্বীদের লোকজনকে দেশের স্বার্থে এ বছর উৎসব বর্জন করতে হবে। এ বিষয়ে ওই এলাকায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।   


আরও পড়ুন

×