ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

যুমনায় বাড়ছে পানি, ফুলছড়িতে শুরু হয়েছে ভাঙন

যুমনায় বাড়ছে পানি, ফুলছড়িতে শুরু হয়েছে ভাঙন
×

যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভরতখালী ইউনিয়নে দেখা দিয়েছে ভাঙন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০০:৪১ | আপডেট: ০২ জুন ২০২০ | ০০:৫৫

বর্ষা মৌসুম শুরু হতে না হতেই গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে পানি বেড়ে দেখা দিয়েছে ভাঙ্গন । নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি। নদী ভাঙনে ইতিমধ্যে উপজেলার ভরতখালী ইউনিয়নের বরমতাইড় ও আদর্শগ্রামের শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা ঢলে বর্তমানে ভাঙতে শুরু করেছে উপজেলার দক্ষিণ উল্যার আদর্শ গ্রাম ও মাঝিপাড়া। এ দু’টি গ্রাম থেকে প্রায় ১৫০ মিটার দুরুত্বে অবস্থান করছে যমুনা নদী।  আশঙ্কা করা হচ্ছে, এভাবে নদী ভাঙ্গতে থাকলে শিগগিরই নদীগর্ভে চলে যেতে পারে গ্রাম দুটি। ভয়াবহ নদী ভাঙনের কবলে পরে প্রায় সর্বশান্ত হয়ে পরার উপক্রম হয়েছে দুই সহস্রাধিক জেলে সম্প্রদায়ের পরিবার।

এদিকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে ভাঙন রোধে নদীতে বালুর জিও ব্যাগ ফেলানোর কাজ করছে। এর পরও ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। ভাঙন আতঙ্কে ইতোমধ্যেই সহস্রাধিক পরিবার বাড়িঘর সরিয়ে নিয়েছেন।

গত সোমবার দক্ষিণ উল্যার নদী ভাঙ্গন পরিস্থিতি দেখতে সরেজমিনে পরিদর্শন করেন রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুস শহিদ ও গাইবান্ধা পাউবো'র নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান। এসময় উপস্থিত ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রকৌশলী মো. আব্দুস শহিদ জানান, ভাঙ্গনের বাস্তব চিত্র নীতি নির্ধারক মহলে পাঠানো হয়েছে।
শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×