ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় পাঁচ পুলিশসহ ২২ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় পাঁচ পুলিশসহ ২২ জনের করোনা শনাক্ত
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০১:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লকডাউন তুলে নেয়ার পর লক্ষ্মীপুরে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে। লক্ষ্মীপুরে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রায়পুর থানার ৫ জন পুলিশ সদস্য এবং সদর উপজেলায় একজন সিনিয়র নার্সসহ আরো ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন ২৪২ জন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার চন্দ্রগঞ্জে মসজিদের ইমাম মওলানা ওমর ফারুক ও রায়পুরে রনি সাইকেল সাইকেল স্টোরের মালিক ব্যবসায়ী আবু খায়ের দু’জনের করোন পজেটিভ রিপোর্ট এসেছে।

সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, এ নিয়ে জেলায় কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেলেন ৫ জন। এ ছাড়া বাড়িতে চিকিৎসা নিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ জন। নতুন ১ জন সহ আইসোলেশনে বর্তমানে ভর্তি রয়েছেন ৫ জন এবং কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৮৬৯ জন।


আরও পড়ুন

×