ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহত
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৩:১০ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৩:১২

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় বালুভর্তি পিকআপ ভ্যানের চাপায় নাঈম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ইলির গোজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নাঈম স্থানীয় টুমচর গ্রামের আবুধাবী প্রবাসী জয়নাল আবদীনের ছেলে ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় মজুচৌধুরীর হাট থেকে বালুভর্তি একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে এসে নাঈমকে চাপা দেয়। এসময় ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ঘাতক ভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

সদর থানার এসআই আমীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×