ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বেতাগীতে ধর্ষণ চেষ্টায় মামলা, আসামী গ্রেপ্তার

বেতাগীতে ধর্ষণ চেষ্টায় মামলা, আসামী গ্রেপ্তার
×

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৪:৪০ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৪:৪৬

বরগুনার বেতাগীতে এক কক্ষে মাকে বসিয়ে রেখে অন্য কক্ষে মেয়েকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের নারায়ণচন্দ্র শীলের পুত্র লক্ষীচন্দ্র শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝাড়-ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে আগের মঙ্গলবার ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ নিয়ে ১ জুন দৈনিক সমকালে সংবাদ প্রকাশিত হয়।

ঘটনার দিন একই গ্রামের ওই কিশোরীকে ঝাড়-ফুঁক দিয়ে চিকিৎসার অজুহাতে বাড়ির পেছনের কক্ষে নিয়ে যান লক্ষীচন্দ্র। এতে কিশোরীর মায়ের সন্দেহ হলে তিনি পেছনের কক্ষে গিয়ে দেখেন, তার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করছেন লক্ষীচন্দ্র। এ সময় কিশোরী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লক্ষীচন্দ্র পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে লক্ষীচন্দ্রের ভাই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবি চন্দ্র শীলের নেতৃত্বে কয়েকজন যুবক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ দিলে প্রাণনাশের হুমকি দেন।

তবে শেষপর্যন্ত সোমবার থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

বেতাগী থানার ওসি মো. শাখাওয়াত হোসেন তপু জানান, আসামী লক্ষীচন্দ্রকে গ্রেফতার করে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে বরগুনা প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

×