ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

সেনবাগে একই পরিবারের শিশুসহ ৪ জনের করোনা শনাক্ত

সেনবাগে একই পরিবারের শিশুসহ ৪ জনের করোনা শনাক্ত
×

সেনবাগ (নোয়াখাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৪:৫২ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৪:৫৫

নোয়াখালীর সেনবাগে একই পরিবারের শিশুসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়ি উপজেলার অজুনতলা গ্রামে। এর আগে গত ২৮ মে ওই পরিবারের গৃহকর্তার করোনা শনাক্ত হয়।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.মতিউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজুনতলা গ্রামের এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ায় গত ৩০ মে তার পরিবারের শিশু ও বৃদ্ধাসহ ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উাকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে ওই দুইটি পিসিআর ল্যাব থেকে নমুন পরীক্ষায় চারজনেরই করোনা পজিটিভ ফল আসে।

তিনি আরও জানান, চারজনের করোনা শনাক্তে পর স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার নতুন করে ওই বাড়িটি লকডাউন করেছে। তিনি বলেন, আক্রান্তদের হোম কোয়ারেন্টাইনে রেখে প্রয়োজীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন

×