ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা
×

সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ২০:১৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে সিলেটের কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে এ মামলা করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

গত ২৩ আগস্ট রাত ১১টার দিকে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরদিন বিকেল ৪টার দিকে পুলিশ তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে হাজির করে। আদালত ৫৪ ধারায় বিচারপতি মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে তার অণ্ডকোষ ফেটে যায়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। একই অভিযোগে গত ২২ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। 

বিচারপতি মানিক নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত।

আরও পড়ুন

×