ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কিশোরগঞ্জে পাপনের নামে ফের মামলা

জেলায় আরও অর্ধশত মামলার প্রস্তুতি

কিশোরগঞ্জে পাপনের নামে ফের মামলা
×

ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫২

কিশোরগঞ্জে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয়েছে। রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন ভৈরবের লক্ষ্মীপুর এলাকার মামুন মিয়া নামের এক বিএনপি কর্মী। এ নিয়ে জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে ছয়টি মামলা হলো। আরও অর্ধশত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট সাজ্জাদুল হক। 

ভৈরবের বিএনপি অফিসে হামলার অভিযোগ আনা এ মামলায় পাপনসহ দলের আরও ১৭৬ জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক পার্থ ভদ্র ভৈরব থানাকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

অ্যাডভোকেট সাজ্জাদুল হক জানান, এ পর্যন্ত ছয়টি মামলা হয়েছে। আরও ৫০টি মামলার প্রস্তুতি চলছে। তবে সেগুলো আরও যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে ভৈরব থানায় নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে আরও দুটি মামলা হয়েছে। এ ছাড়া সদর থানায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৮৮ জনকে আসামি করে একটি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি, বাজিতপুর থানায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা হয়েছে। 

আরও পড়ুন

×