ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

যাত্রাবিরতির দাবিতে ট্রেন  থামিয়ে অবস্থান, ভোগান্তি

যাত্রাবিরতির দাবিতে ট্রেন  থামিয়ে অবস্থান, ভোগান্তি
×
×

বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ও দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৫৫

বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ও দোলনচাঁপা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ট্রেন থামিয়ে এ কর্মসূচি পালন করায় শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ও বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দোলনচাঁপা ট্রেন থামিয়ে যাত্রাবিরতির দাবি জানানো হয়েছে। এ সময় যাত্রীদের ভোগান্তি হলেও এ কর্মসূচিতে সমর্থন দেন অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, সৈয়দ আহম্মদ কলেজে প্রায় ৮ হাজার শিক্ষার্থী আছেন। এর মধ্যে অন্তত ২ হাজার শহর থেকে যাতায়াত করেন। শিক্ষকরাও যাতায়াত করেন শহর থেকে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাদ্রাসা, এতিমখানা, সৈয়দ আহম্মদ কলেজ হাট, এনজিও প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা এবং শিল্পকারখানা আছে স্টেশন এলাকায়।

কর্মসূচি চলাকালে স্থানীয় সহিদুল হক টুল্লুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, সৈয়দ আহম্মদ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মোমিন, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সৈয়দ আহম্মদ নূরানি কোরআন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, ব্যবসায়ী তানভির আহমেদ সোহান প্রমুখ।

এর পর করতোয়া ট্রেনের পরিচালক সাখাওয়াত হোসেনের কাছে যাত্রাবিরতির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি বলেন, স্টেশনটি সান্তাহার-বোনারপাড়া রুটের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আন্তঃনগর ট্রেনের বিরতি দেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার প্রসার ঘটবে। দ্রুত এ স্টেশনে যাত্রাবিরতির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


 

আরও পড়ুন

×