হবিগঞ্জে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
ফাইল ছবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ২২:২৯ | আপডেট: ০৭ জুন ২০২০ | ২২:৪৪
হবিগঞ্জের মাধবপুরে মাসুমা নামে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
মাসুমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিউড়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে মাসুমার বিয়ে হয় বোরহানপুর গ্রামের জমশেদ মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে। শনিবার বিকেলে হঠাৎ আগুনে পুড়ে যায় মাসুমার শরীর। দ্রুত মাসুমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মাসুমার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর জানান, মাসুমার পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামী আল আমিনকে আটক করা হয়েছে।
- বিষয় :
- আগুনে পুড়িয়ে
- গৃহবধূ হত্যা
- স্বামী আটক