ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ২২:৩৪

খুলনায় করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে সোমবার ভোরে দেলোয়ার হোসেন (৬৫) নামে একজনের মৃত্যু হয়।

ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডাক্তার মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দেলোয়ার হোসেন গত ৭ জুন সকাল পৌনে ১০টায় ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হচ্ছে।

এর আগে, রোববার করোনা উপসর্গ নিয়ে এই হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×