মানিকছড়িতে নতুন করে ৩ জনের দেহে করোনা শনাক্ত
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ২২:৪০
মানিকছড়ি উপজেলা নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং অপরজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রতন খীসা সোমবার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন সরকারি চাকরিজীবী (ব্যাংক স্টাফ, সিএইচসিপি) ও ১ জন ফাস্টফুডের কারিগর। সরকারি চাকরিজীবী ২ জন গত ৩ জুন থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং নতুন আক্রান্ত আরেকজনকে হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডা. রতন খীসা জানান, পুরো বিষয়টি তারা নজরদারিতে রেখেছেন।
ইতোপূর্বে হাসপাতালের ১ জন
স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে দায়িত্বে ফিরে এসেছেন জানিয়ে তিনি সবার জন্য সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব