ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

গোপালগঞ্জে নার্সসহ ১৬ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে নার্সসহ ১৬ জনের করোনা শনাক্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ২৩:২২

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে নার্সসহ আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

আক্রান্ত ২ শ’ ৮৫ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৩ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন । মারা গেছেন দুইজন।

সোমবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৩ জন, মুকসুদপুরে  ১ জন, টুঙ্গিপাড়ায় ১  জন, কোটালীপাড়ায় এক নার্সসহ ৩ জন  ও কাশিয়ানী উপজেলায়  ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

সিভিল সার্জন জানান, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে। 

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎসকসহ ৬৮ জন, কাশিয়ানীতে ৭৬ জন, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ৪৫ জন, টুঙ্গিপাড়ায় ৩ চিকিৎসক, ৩ নার্স, ২ স্বাস্থ্যকর্মীসহ ৪৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও ৩ নার্সসহ ৫২ জন রয়েছেন ।  

আরও পড়ুন

×