ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

৫ টাকার জন্য সাত বছরের শিশুর কোপে মায়ের মৃত্যু

৫ টাকার জন্য সাত বছরের শিশুর কোপে মায়ের মৃত্যু
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ২৩:৩০

রাজশাহীর দামকুড়া থানায় ৫ টাকা চেয়ে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে সাত বছরের এক শিশু। 

সোমবার সকালে বেড়পাড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ফাতেমা (২৫)।

দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, সকালে শিশু ফাহিম বাবা এবং মা দুজনের কাছেই ৫ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় দিয়ে শাসন করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকাড়ি কাটার হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুপুর বাড়ি চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে ফাতেমার মৃত্যু হয়।

ওসি আরো জানান, শিশুটিকে গ্রেফতার করা হবে না। তবে কি পদক্ষেপ নেওয়া হবে তা ভাবা হচ্ছে।


আরও পড়ুন

×