পটুয়াখালীতে রাজমিস্ত্রীকে গলাকেটে হত্যা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০০:২২
পটুয়াখালীর লাউকাঠিতে জাফর সিকদার (৫০) নামে এক রাজমিস্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ১০টার দিকে লাউকাঠী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, নিহত জাফর সিকদারের গোলবুনিয়া গ্রামের বাড়ি থেকে উত্তরে অন্ধকারের মধ্যে তাকে দৃর্বৃত্তরা গলাকেটে হত্যা করে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে হেফাজতে রাখা হয়েছে।