ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
×

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০০:৪০ | আপডেট: ০৮ জুন ২০২০ | ০৪:১১

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের জোবেদ আলীর ছেলে। আমির হোসেন পেশায় রোলার চালক ছিলেন।

সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নয়ন কুমার দাস জানান, আমির হোসেন মোটরসাইকেলে চড়ে সড়ক অতিক্রম করার সময় রংপুরের দিক থেকে আসা কুড়িগ্রামগামী মাছভর্তি মিনি ট্রাকটি ধাক্কা দিলে আহত হন। জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটির চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×