ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
×

ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষক হেদায়েতুন নাহার। ছবি: সমকাল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ২৩:৩১ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ২৩:৩৭

ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় নিয়েছেন হেদায়েতুন নাহার। তিনি কুমিল্লার নাঙ্গলকোটের পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মঙ্গলবার সকালে লাল গালিচা বিছিয়ে ও  ফুলের মালা পরিয়ে ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও এলাকাবাসী।

এ সময় শত শত শিক্ষার্থী কাঁদতে কাঁদতে প্রিয় শিক্ষকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। পরে হেদায়েতুন নাহার গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের বুকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে স্কুলে পাঠান।

বিদায়ী অনুষ্ঠানে হেদায়েতুন নাহার বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার কোমলমতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।

পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর শাহাদাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হোসাইন আহম্মদ, মহিব উল্লাহ, আবদুল ওহাব প্রমুখ।

আরও পড়ুন

×