মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২০ | ০১:৪০ | আপডেট: ১৬ জুন ২০২০ | ০২:০১
চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বন্ধু ফাউন্ডেশনের বন্ধু চুলা প্রকল্পের মিরসরাই এরিয়ার ম্যানেজার মো. জহির (৪০)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আরেক জনের নাম লুৎফুর রহমান (৪২)। তার বাড়ি উপজেলার সাহেরখালী ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী মোটরসাইকেলকে একই দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো.রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করে মিরসরাই থানায় নেওয়া হয়েছে।
- বিষয় :
- মিরসরাই
- সড়ক দুর্ঘটনা
- নিহত