ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২০ | ২৩:১৬ | আপডেট: ২১ জুন ২০২০ | ২৩:২০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মুস্তাকিন নামে ৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।

মুস্তাকিন যশোর জেলার মণিরামপুর উপজেলার উলা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। 

ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মুস্তাকিনকে রোববার বিকেল ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×