ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পাবনায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

পাবনায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
×

প্রতীকী ছবি

পাবনা অফিস 

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৭:০৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৭:১৯

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অনু আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা ঢালারচর মাজগ্রাম রেলপথের সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনু আক্তার পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়া গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে সিঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন অনু আক্তার। সিঙ্গা বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) পুলিশকে জানায়। পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×