ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

বশেমুরবিপ্রবিতে বিদেশিসহ দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত

বশেমুরবিপ্রবিতে বিদেশিসহ দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৫:৩৮

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)  নেপালি ছাত্রসহ দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়ায় নেপালি ওই শিক্ষার্থী বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে যেতে পারেননি।

আক্রান্ত নেপালি শিক্ষার্থী লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের এবং আরেকজন আইন বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালি ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত আরেক শিক্ষার্থী হোম আইসোলেশনে আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেউ করোনায় আক্রান্ত হলে আমরা তাদের সহায়তা করছি। অনেক সময় করোনায় আক্রান্তের বিষয়টি আমাদের জানানো হয় না। আমাদের জানালে প্রশাসনের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে পারি।

প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন শিক্ষার্থী পরিবারের সদস্যসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে সবাই করোনামুক্ত হয়ে সুস্থ আছেন।


আরও পড়ুন

×