ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৯:০৯
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়িঁয়েছে ৬১২ জনে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মাদ একরাম উল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে আইসিডিডিআরবি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারাল সেন্টার এবং বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ৩৩৯ নমুনা পরীক্ষার ফলাফলে ৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে । এর মধ্যে সদর উপজেলায় ২২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৬ জন, নাসিরনগর উপজেলায় ৪ জন, কসবা উপজেলায় ৩ জন এবং বিজয়নগর উপজেলায় ২ জন রয়েছেন।
এদিকে আক্রান্ত ৬১২ জনের মধ্যে ৯৪ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনায় এ পর্যন্ত জেলায় ৭ জন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় ৮ হাজার ৪৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৬ হাজার ১১৪ জনের ফলাফল পাওয়া গেছে। আইসোলেশনে আছেন ৪৬৪ জন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- করোনা