হালুয়াঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফাইল ছবি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ০৯:৫৮
ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুল জলিল নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়ার।
হালুয়াঘাট থানা পুলিশ জানায়, সোমাবার রাতে নিখোঁজ হন আব্দুল জলিল। মঙ্গলবার সকালে তিনি সীমান্তের কাছাকাছি পৌঁছলে বিএসএফ গুলি চালালে তার মৃত্যু হয়।
এদিকে বিকেলে সাড়ে ৫ টায় গোবড়াকুড়া সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে বিজিবি ময়মনসিংহের সিও তৌফিক জানান, সীমান্ত অতিক্রম করার সময় ওই যুবককে গুলি করে হত্যা করা হয় বলে বিএসএফ জানিয়েছে। এজন্য তারা দুঃখ প্রকাশ করেছে। সীমান্ত এলাকায় বুধবার সুরতহাল সম্পন্নের পর লাশ হস্তান্তর করা হবে।