ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গৌরীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গৌরীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
×

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল- সমকাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৮:১৬

ময়নসিংহের গৌরীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় ময়মনসিংহগামী একটি দ্রুত গতির ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী বিশ্বনাথপুর গ্রামের ফজলুল হক, শ্রীধরপুর গ্রামের সফিন মিয়া ও হেলাল উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই ফজলুল হক (৬০) মারা যান। তিনি বিশ্বনাথপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×