ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

খুলনায় করোনায় একদিনে ৪ জনের মৃত্যু

খুলনায় করোনায় একদিনে ৪ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ১০:৪৪

খুলনায় সোমবার একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা হাসপাতালে ৩ জন এবং হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট মো. বাবর আলী ১৯ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টায় তার মৃত্যু হয়।

অপরদিকে নগরীর দোলখোলা এলাকার সমর দাস (৬৭) গত ২৩ জুন হাসপাতালে ভর্তি হন, সোমবার রাত পৌনে ৮টায় তার মৃত্যু হয়েছে। জেলার ফুলতলা উপজেলার যুগ্মিপাশা এলাকার আনোয়ারা বেগম (৮৫) গত ২৬ জুন ভর্তি হন, সোমবার রাত সোয়া ৭টায় তার মৃত্যু হয় বলে জানান ডা. শেখ ফরিদ উদ্দিন।

নগরীর বাবু খান রোডের ডিপার্টমেন্টাল স্টোর ‘আসাদ স্টোর’ এর মালিক আনিসুর রহমান খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন গত ২৩ জুন। সোমবার বিকালে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বন্ধু সৈয়দ আমিনুল ইসলাম পারভেজ।

আরও পড়ুন

×