ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৮১ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ১০:২৪
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট ৯৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার বিকেলে সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাব ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৮১ জনের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, আখাউড়ায় ৩ জন, নবীনগরে ১৭ জন, বিজয়নগরে ২ জন, সরাইলে ৬ জন, নাসিরনগরে ২ জন, কসবায় ১৯ জন ও আশুগঞ্জে ৫ জন রয়েছেন।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় আইসোলেশন থেকে সুস্থ হয়ে ২২৪ জন বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ১১ জন। এখনও আইসোলেশনে রয়েছেন ৬৭৬ জন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- করোনাভাইরাস