বাঁশখালীর মেয়র করোনায় আক্রান্ত
শেখ সেলিমুল হক চৌধুরী
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুলাই ২০২০ | ০৩:১৭
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিমুল হক চৌধুরীসহ নতুন ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মেয়র ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ঢাকার ল্যাব এইড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. মনজুর আহমদ গালীব জানান, কয়েকদিন ধরে পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী জ্বর, সর্দিসহ নানা সমস্যায় ভুগছিলেন। গত শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, মেয়র বর্তমানে ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।