ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনায় ১ জন ও উপসর্গে ২ জনের মৃত্যু

গোপালগঞ্জে করোনায় ১ জন ও উপসর্গে ২ জনের মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ০২:২০ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ০২:২৪

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার ভোরে শহরের মৌলভীপাড়ার বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মো. লুৎফর রহমান খান (৭৫) মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন বলে জানান  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

সিভিল সার্জনের নেতৃত্বে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি দল  লুৎফর রহমানের লাশ দাফন করেছে। 

সিভিল সার্জন জানান, লুৎফর রহমানের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোতালেব (৬৮) ও চরমানিকদহ গ্রামের দীপংকর (৩৪) মারা গেছেন। 

গোপালগঞ্জ জেনারেল হাসপতালের করোনা উপসর্গ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় মোতালেব ও সকাল সাড়ে ৭টায় দীপংকর মারা যান। এদের মধ্যে একজনের নমুনা বুধবার সংগ্রহ করে পাঠানো হয়েছে। অন্যজনের নমুনা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছে। 

করোনা উপসর্গ নিয়ে মৃত দু’জনের বাড়ির  সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 



আরও পড়ুন

×